Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আসছে ‘নতুন অস্ত্র’, রহস্য বাড়িয়ে ঘোষণা ইরানি নৌসেনা কমান্ডারের, ‘ভয়ে আমেরিকার হার্ট অ্যাটাক অনিবার্য’

ভঙ্গুর সংঘর্ষ বিরতি। আলোচনা থমকে। পাকিস্তান দাবি করছে, ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক পথে বিবাদ নিষ্পত্তির প্রচেষ্টা থেমে নেই।

আসছে ‘নতুন অস্ত্র’, রহস্য বাড়িয়ে ঘোষণা ইরানি নৌসেনা কমান্ডারের, ‘ভয়ে আমেরিকার হার্ট অ্যাটাক অনিবার্য’
  • ১ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

দুবাই, ওয়াশিংটন ও ইসলামাবাদ: ভঙ্গুর সংঘর্ষ বিরতি। আলোচনা থমকে। পাকিস্তান দাবি করছে, ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক পথে বিবাদ নিষ্পত্তির প্রচেষ্টা থেমে নেই। শান্তি বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সুর চড়িয়ে চলেছে আমেরিকা ও ইরান দু’পক্ষই। একটি সূত্রে দাবি করা হচ্ছে, ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে চুক্তি সইয়ে বাধ্য করতে ফের বড়ো ধরনের হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার ওয়াশিংটনের উপর চাপ বাড়াতে হুমকি অব্যাহত তেহরানেরও। প্রকাশ্যে না এলেও ফের লিখিত বিবৃতি প্রকাশ করে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনেই। জাতীয় সম্পদ হিসেবে দেশের ‘পারমাণবিক ও মিসাইল পরিকাঠামো’ রক্ষার অঙ্গীকার করেছেন তিনি। মোজতবার তোপ, পারস্য উপসাগরে জলের তলায় ঠাঁই হবে আমেরিকার। আর তারই মধ্যে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির একটি মন্তব্যে জল্পনা ছড়িয়েছে। তাঁর দাবি, শীঘ্রই ইরান এমন এক ‘নয়া অস্ত্র’ সামনে আনতে চলেছে, যা দেখার পর ভয়ে শত্রুর (আমেরিকার) ‘হার্ট অ্যাটাক’ অনিবার্য।

Advertisement

ইরান গোপনে কী এমন অস্ত্র তৈরি করেছে, যা দেখে আমেরিকার আত্মারাম খাঁচাছাড়া হবে? রহস্য বজায় রেখে শাহরাম বলেছেন, তেহরান অতি শীঘ্রই ‘নয়া অস্ত্রে’ আঘাত হানবে শত্রু শিবিরে। এই অস্ত্র তাদের আশপাশেই রয়েছে। আশা করি ওদের হার্ট অ্যাটাক হবে না। তেহরান রহস্য বজায় রাখলেও বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছে, এটি সম্ভবত হুট রকেট টর্পেডো। সমুদ্রের তলদেশে বুলেটের গতিতে ফালাফালা করে দিতে পারে শত্রুর সাবমেরিন বা যুদ্ধজাহাজ। প্রতিরোধের বিন্দুমাত্র সময়ও জুটবে না। সম্ভবত বৃহস্পতিবারই এই ‘মহা অস্ত্রে’র সফল পরীক্ষা চালিয়েছে তেহরান। ইরানিতে হুট-এর অর্থ তিমি। সাধারণ টর্পেডোর গতি হয় মূলত ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার। ইরানের দাবি সত্যি হলে সমুদ্রের গভীরে তাদের এই হুট রকেট টর্পেডোর গতি হবে ঘণ্টায় ৩৬০ কিলোমিটার। হরমুজে সংঘাতের আবহে যা মার্কিন নৌবাহিনীর উদ্বেগ বাড়াতে পারে। 
সংঘাতের এই আবহেই এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। পরিশুদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরানকে চুক্তির পথে আনতে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন পুতিন। 

সম্পর্কিত সংবাদ