Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দায়িত্বভার নিয়েই ভাটপাড়া থানা পরিদর্শনে নতুন পুলিস কমিশনার

দায়িত্ব নিয়েই বারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া, জগদ্দল থানা ঘুরে দেখলেন নতুন পুলিস কমিশনার মুরলীধর শর্মা। সেখানকার অবস্থা সম্পর্কে খোঁজ নেন তিনি।

দায়িত্বভার নিয়েই ভাটপাড়া থানা পরিদর্শনে নতুন পুলিস কমিশনার
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দায়িত্ব নিয়েই বারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া, জগদ্দল থানা ঘুরে দেখলেন নতুন পুলিস কমিশনার মুরলীধর শর্মা। সেখানকার অবস্থা সম্পর্কে খোঁজ নেন তিনি। নোয়াপাড়া থানাতে গিয়েও বিস্তারিত খোঁজ করেন। থানার আইসিদের সঙ্গে পরিচিত হন। 

Advertisement

মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, বারাকপুর পুলিস কমিশনারেটের ২৩টি থানাতেই যাবেন। দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ভাটপাড়া এলেন। অর্থাৎ ভাটপাড়া যে তার কাছে অগ্রাধিকার তা তিনি প্রথমেই বুঝিয়ে দিলেন। 
বারাকপুর পুলিস কমিশনারেট এলাকার ভাটপাড়া, জগদ্দল, টিটাগড়, খরদহ, কামারহাটি থানা স্পর্শকাতর বলে আগেই চিহ্নিত করা হয়েছিল। এই পাঁচটি থানা এলাকায় বিশেষ নজরদারি ছিল পুলিস কমিশনারের। তৈরি হয়েছিল বিট পুলিসিং ব্যবস্থা। নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার দিলেন এই সব এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কাজে। সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করতেই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ