Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পেনশনে নয়া সুবিধা কেন্দ্রীয় কর্মীদের

বার্ষিক বেতন বৃদ্ধির ঠিক আগের দিন অবসর! এমন ক্ষেত্রে এবার থেকে পেনশনের হিসেবে সেই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় কর্মীরা।

পেনশনে নয়া সুবিধা কেন্দ্রীয় কর্মীদের
  • ২২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: বার্ষিক বেতন বৃদ্ধির ঠিক আগের দিন অবসর! এমন ক্ষেত্রে এবার থেকে পেনশনের হিসেবে সেই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় কর্মীরা। অর্থাৎ, সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত কর্মীর বেতন বৃদ্ধি হয়েছে বলে ধরে নেওয়া হবে। এর নিরিখেই পেনশনের হিসেব হবে। মঙ্গলবার এক সরকারি নির্দেশে একথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক নির্দেশের প্রেক্ষিতে এই পদক্ষেপ। কর্মিবর্গ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ জুন বা ৩১ ডিসেম্বর অবসর নিয়েছেন বা নিতে চলেছেন এমন কেন্দ্রীয় কর্মীরা পেনশনের হিসেবের ক্ষেত্রে ১ জুলাই বা ১ জানুয়ারিতে হওয়া বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে তা শুধু পেনশনের হিসেবের জন্যই প্রযোজ্য। এ সংক্রান্ত অন্যান্য সুবিধার জন্য প্রযোজ্য হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ