Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অশোকনগরের দৌলতপুরে এবার খনিজ তেলের সন্ধান

নতুন করে খনিজ তেলের সন্ধান মিলল অশোকনগরে। সদ্য এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে তারা।

অশোকনগরের দৌলতপুরে এবার খনিজ তেলের সন্ধান
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নতুন করে খনিজ তেলের সন্ধান মিলল অশোকনগরে। সদ্য এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে তারা। এই খবর জানার পর উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, বছর দশেক আগে অশোকনগরের বাইগাছিতে খনিজ তেলের সন্ধান পেয়েছিল কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি। এরপর দ্বিতীয় পয়েন্ট হিসেবে তেলের সন্ধান মেলে ভুরকুণ্ডা পঞ্চায়েতের পুমলিয়া এলাকায়। এবার সেই অশোকনগরের দৌলতপুরের কাঁকপুলে মিলেছে খনিজ তেলের সন্ধান। উল্লেখ্য, বাইগাছিতে অপরিশোধিত খনিজ তেল উত্তোলনের জন্য বিশেষ উদ্যোগী হয় রাজ্য সরকার। ১৫ একর জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১ টাকায় দিয়েছিলেন ওএনজিসিকে। বাকি দুই এলাকার জমি মালিকদের থেকেও লিজে জমি নিয়ে অপরিশোধিত খনিজ তেল উত্তোলন শুরু করে ওএনজিসি। এরপর অশোকনগর দৌলতপুরের কাঁকপুলে খনিজ তেলের সন্ধান মেলায় উচ্ছ্বসিত এলাকাবাসীরা। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর কথা মতো সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামীতেও নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ