Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চালু হল জলপাইগুড়ি-শিয়ালদহ নয়া ট্রেন; জানুন রুট, সময়সূচি সহ সব তথ্য

জলপাইগুড়ি থেকে শিয়ালদহ যাত্রা শুরু করল নয়া ট্রেন। আজ, শনিবার দুপুর দুটোয় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়ে। সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রার সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। ছিলেন রেলের আধিকারিকরা।

চালু হল জলপাইগুড়ি-শিয়ালদহ নয়া ট্রেন; জানুন রুট, সময়সূচি সহ সব তথ্য
  • ১৪ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি থেকে শিয়ালদহ যাত্রা শুরু করল নয়া ট্রেন। আজ, শনিবার দুপুর দুটোয় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়ে। সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রার সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। ছিলেন রেলের আধিকারিকরা। আগামী কাল, রবিবার ভোর চারটেয় শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি। জলপাইগুড়ি থেকে এই প্রথম কলকাতায় যাওয়ার কোনও ট্রেন চালু হল। ফলে খুশি জেলাবাসী। 

Advertisement

২১ কোচের এই ট্রেনে ১৬টি এসি থ্রি টিয়ার কোচ রয়েছে। স্লিপার কোচ রয়েছে দু’টি। আগামী ২০ জুন থেকে সাপ্তাহিক এই ট্রেনটি পুরোদমে চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে পরদিন বেলা ১২টায়। অন্যদিকে, প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ওই ট্রেন ছাড়বে। পরদিন অর্থাৎ, রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ৫৮৪ কিমি পথ পেরিয়ে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি। স্লিপার কোচে ভাড়া পড়বে জনপ্রতি ৩৮৫ টাকা। থ্রি এসি-র ক্ষেত্রে ১,০৫০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। 

যদিও দার্জিলিং মেল বা পদাতিকের রুটে চলবে না জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে এনজেপি, আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসই জংশন, সামসি, মালদহ টাউন হয়ে নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন, নৈহাটিতে থামার পর শিয়ালদহে ঢুকবে ট্রেনটি। শিয়ালদহ থেকেও একইপথে পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ