Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্ধ্যার পর সিদ্ধান্ত বদল, নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের

পর্যটনে বিপুল ক্ষতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফের নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের।

সন্ধ্যার পর সিদ্ধান্ত বদল, নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের
  • ২২ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পর্যটনে বিপুল ক্ষতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফের নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের। তাতে শর্ত চাপিয়ে আগামী কাল, শুক্রবার থেকে ফের উত্তর সিকিমের জন্য ট্যুরিস্ট পারমিট চালুর কথা জানানো হয়েছে।

Advertisement

সিকিম প্রশাসনের নয়া নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক থেকে চুংথাং যাওয়ার পথে পর্যটকদের কোনও গাড়ি দুপুর দু’টোর পর ফিডাং সেতু পেরতে পারবে না। একইভাবে চুংথাং থেকে যাঁরা গ্যাংটক ফিরবেন, তাঁদের বিকেল তিনটের মধ্যে থেং চেকপোস্ট পার করতে হবে। একইসঙ্গে এতদিন এক রাত উত্তর সিকিমে থাকার জন্য ট্যুরিস্ট পারমিট মিলত। কিন্তু এদিন সেরাজ্যের প্রশাসনের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র দু’রাত তিনদিনের জন্য উত্তর সিকিমের পারমিট ইস্যু করা হবে। রাস্তায় যাতে পর্যটকদের ভিড় কম হয় এবং বিকেলের পর যাতে ধস কবলিত ওই পাহাড়ি পথে পর্যটকদের গাড়ি না থাকে, সেজন্যই এই নির্দেশিকা বলে মনে করছেন ট্যুর অপারেটররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ