Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজি নিয়োগ ঘিরে নয়া নির্দেশিকা ট্রাইবুনালের, জল্পনা শুরু নবান্নে

ডিজি নিয়োগ নিয়ে ট্রাইবুনালে মামলা করেছিলেন ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার। তার প্রেক্ষিতে এই নির্দেশ।

ডিজি নিয়োগ ঘিরে নয়া নির্দেশিকা ট্রাইবুনালের, জল্পনা শুরু নবান্নে
  • ২১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

কলকাতা, ২১ জানুয়ারি: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগের জন্য নতুন করে প্যানেল পাঠানোর নির্দেশ। এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছিয়েছে নবান্নে।

Advertisement

জানা গিয়েছে, ডিজি নিয়োগ নিয়ে ট্রাইবুনালে মামলা করেছিলেন ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার। তার প্রেক্ষিতে এই নির্দেশ। আগামী ২৩ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে প্যানেল পাঠাতে বলা হয়েছে রাজ্যকে।

নবান্ন সূত্রে খবর, প্যানেল দেখে এম্প্যানেলমেন্ট কমিটির বৈঠক ডাকতে বলেছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। ২৮ জানুয়ারির মধ্যে নিয়োগ করতে হবে নতুন ডিজি। যদিও ট্রাইব্যুনালের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যের তরফে প্যানেল পাঠানো হবে কি না, তা নিয়ে সন্দিহান নবান্নের আধিকারিকদের একাংশ। তাঁরা মনে করিয়ে দিয়েছেন, রাজ্য পুলিশের বর্তমান কার্যনির্বাহী ডিজের কর্মজীবনের মেয়াদ শেষ হবে ৩১ জানুয়ারি।

এদিকে, বদলির ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলি করা হল আইপিএস অফিসার রাজেশ কুমারকে। মঙ্গলবার তাঁকে কারা দপ্তরের প্রধান সচিব করা হয়েছিল। বুধবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। সেখানে দেখা যাচ্ছে, গণশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের প্রধান সচিব পদে ফিরিয়ে আনা হয়েছে ১৯৯০ সালের ব্যাচের এই আইপিএস আধিকারিককে।

Advertisement
সম্পর্কিত সংবাদ