Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

অ্যাপে নয়া সুবিধা ব্যাঙ্ক অব বরোদার

আন্তর্জাতিক স্তরে সুষ্ঠু লেনদেনের উদ্দেশ্যে নিজেদের ইউপিআই অ্যাপে নতুন সুবিধা যোগ করল ব্যাঙ্ক অব বরোদা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি জানিয়েছে, মোট তিনটি নতুন পরিষেবা চালু হয়েছে, যেগুলি হল ইউপিআই গ্লোবাল অ্যাকসেপট্যান্স, ফরেন ইনওয়ার্ড রেমিট্যান্স এবং এনআরআই নাগরিকদের জন্য ইউপিআই সুবিধা।

অ্যাপে নয়া সুবিধা ব্যাঙ্ক অব বরোদার
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক স্তরে সুষ্ঠু লেনদেনের উদ্দেশ্যে নিজেদের ইউপিআই অ্যাপে নতুন সুবিধা যোগ করল ব্যাঙ্ক অব বরোদা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি জানিয়েছে, মোট তিনটি নতুন পরিষেবা চালু হয়েছে, যেগুলি হল ইউপিআই গ্লোবাল অ্যাকসেপট্যান্স, ফরেন ইনওয়ার্ড রেমিট্যান্স এবং এনআরআই নাগরিকদের জন্য ইউপিআই সুবিধা। প্রথম পরিষেবায় ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকরা বিদেশে বেড়াতে বা কাজে গেলে এই অ্যাপ ব্যবহার করে কিউআর কোডের সাহায্যে আন্তর্জাতিক সংস্থাগুলিতে যাবতীয় লেনদেন করতে পারবেন। মরিশাস, সিঙ্গাপুর, ইউএই, আমেরিকা, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে তা ব্যবহার করা যাবে। দ্বিতীয় পরিষেবায় ভারতীয় গ্রাহকরা সিঙ্গাপুর থেকে সরাসরি টাকা পেতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। সিঙ্গাপুর ডলার পাঠালে, তা ভারতীয় মুদ্রায় সঙ্গে সঙ্গে রূপান্তরিত হয়ে যাবে। তৃতীয় পরিষেবাটিতে ব্যাঙ্ক অব বরোদার এনআরআই গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ