Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পুজোর আগে নতুন কালেকশন, গ্রাহকদের জন্য পি.সি.চন্দ্র জুয়েলার্স নিয়ে এল ‘স্বর্ণরাগা’

৮৫ বছরেরও বেশি ঐতিহ্য ও সারা দেশে ৭০ টিরও বেশি শোরুমের এক বিস্তৃত নেটওয়ার্কের অধিকারী পি.সি. চন্দ্র জুয়েলার্সের সংগ্রহে নবতম সংযোজন। আজ শুক্রবার গ্রাহকদের জন্য 'স্বর্ণরাগা'র উন্মোচন করল ভারতের অন্যতম বিশ্বস্ত এই গহনার ব্র্যান্ড।

পুজোর আগে নতুন কালেকশন, গ্রাহকদের জন্য পি.সি.চন্দ্র জুয়েলার্স নিয়ে এল ‘স্বর্ণরাগা’
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

৫ সেপ্টেম্বর, কলকাতা: ৮৫ বছরেরও বেশি ঐতিহ্য ও সারা দেশে ৭০ টিরও বেশি শোরুমের এক বিস্তৃত নেটওয়ার্কের অধিকারী পি.সি. চন্দ্র জুয়েলার্সের সংগ্রহে নবতম সংযোজন। আজ শুক্রবার গ্রাহকদের জন্য 'স্বর্ণরাগা'র উন্মোচন করল ভারতের অন্যতম বিশ্বস্ত এই গহনার ব্র্যান্ড।

Advertisement

পিসি চন্দ্রের তরফে জানানো হয়েছে, 'স্বর্ণরাগা' সংগ্রহটি জীবনের সুর ও উৎসবের রঙ থেকে অনুপ্রাণিত। এটি এক সোনালি শ্রদ্ধার্ঘ্য আনন্দ, সৃষ্টিশীলতা ও মিলন উৎসবের প্রতি। প্রতিটি অলঙ্কার মীনাকারি শিল্পের চিরকালীন শৈলীতে নিখুঁতভাবে নির্মিত, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একত্রিত হয়ে এক অনন্য রূপ ধারণ করেছে।

'স্বর্ণরাগা' শুধু একটি গহনার সংগ্রহ নয়, বরং এটি এমন সব মুহূর্তের গল্প বলে—যেগুলি আনন্দে ঝলমল করে, সেইসব সুরের গল্প যা জীবনের জাদু প্রকাশ করে, আর সেইসব রঙের গল্প যা একতার আবেগকে জীবন্ত করে তোলে। প্রতিটি অলঙ্কার এক একটি উৎসবের স্মৃতি, যা জীবনের সৌন্দর্য কে চিরস্থায়ী করে তোলে।

এই সংগ্রহ উন্মোচন উপলক্ষে পি.সি. চন্দ্র জুয়েলার্স-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র বলেন, “পি.সি. চন্দ্র জুয়েলার্স-এ প্রতিটি সংগ্রহ আমাদের ঐতিহ্য ও কারিগরি প্রতিফলন। স্বর্ণরাগা-র মাধ্যমে আমরা শুধুমাত্র গহনা নয়, উৎসব, সঙ্গীত ও রঙের যে গভীর আবেগ আমাদের জীবনে আনন্দ বয়ে আনে, সেটিকেই উদযাপন করছি। আমাদের এই যাত্রা—ভরসা, উৎকর্ষ ও নতুনত্বের—অংশ হিসেবে আমরা এই সংগ্রহটি আমাদের প্রিয় ক্রেতাদের জন্য নিয়ে এসেছি।”

পি.সি. চন্দ্র জুয়েলার্সের তরফে জানানো হয়েছে, এই নতুন স্বর্ণরাগা সংগ্রহটি ৫ সেপ্টেম্বর থেকেই দেশের সমস্ত পি.সি. চন্দ্র জুয়েলার্স শোরুমে পাওয়া যাবে। আরও বিস্তারিত জানার জন্য দেখুন  পি.সি. চন্দ্র জুয়েলার্সের ওয়েবসাইট: www.pcchandraindia.com

Advertisement
সম্পর্কিত সংবাদ