Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অম্বরীশের বিরুদ্ধে ফের অভিযোগ

প্রাক্তন ক্রিকেটার অম্বরীশ মিত্রের বিরুদ্ধে ফের জমা পড়ল চিঠি। এবার প্রকাশ্যে এসেছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে নেতাজি সুভাষ ইনস্টিটিউশনের প্রাক্তন ক্রিকেটারদের সই করা চিঠি।

অম্বরীশের বিরুদ্ধে ফের অভিযোগ
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন ক্রিকেটার অম্বরীশ মিত্রের বিরুদ্ধে ফের জমা পড়ল চিঠি। এবার প্রকাশ্যে এসেছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে নেতাজি সুভাষ ইনস্টিটিউশনের প্রাক্তন ক্রিকেটারদের সই করা চিঠি। তাতে উদ্ভূত অভিযোগের নিরিখে সিএবি’তে রেলের প্রতিনিধির পদ থেকে অম্বরীশকে সরানোর দাবি তোলা হয়েছে। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, সিএবি’তেও দিন কয়েক আগে ফের জমা পড়েছে অম্বরীশের বিরুদ্ধে চিঠি। চলতি মাসের গোড়ায় যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেন আইনজীবী সুমন কীর্তনিয়া। এবার সেই একই অভিযোগ এনেছেন অন্য এক আইনজীবী। এই প্রসঙ্গে অম্বরীশের মন্তব্য, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। রেলে আমার বিরুদ্ধে চিঠিতে যাঁদের সই রয়েছে, তাঁদের অনেককে জোর করা হয়েছে। কেউ কেউ আবার চাপের কাছে নতিস্বীকার করেননি। আর সিএবি’তে দেওয়া চিঠিতে পুরনো অভিযোগগুলোই করা হয়েছে। অথচ, ওই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন আগের আইনজীবী।’ এদিকে, শনিবার ওম্বুডসম্যানের বৈঠক রয়েছে। তা নিয়েও সরগরম সিএবি। অভিযোগ, পাল্টা অভিযোগের খেলা আরও হবে বলেই ধারণা জোরদার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ