Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় সুপার ওভারে জিতল নেদারল্যান্ডস

২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারও টাই হওয়ার পর বাউন্ডারির নিরিখে চ্যাম্পিয়ন ঘোষণা কর হয় ইংল্যান্ডকে, যা অনেক ক্রীড়াপ্রেমীই মানতে পারেননি।

তৃতীয় সুপার ওভারে জিতল নেদারল্যান্ডস
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গ্লাসগো: ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারও টাই হওয়ার পর বাউন্ডারির নিরিখে চ্যাম্পিয়ন ঘোষণা কর হয় ইংল্যান্ডকে, যা অনেক ক্রীড়াপ্রেমীই মানতে পারেননি। তাই নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয় আইসিসি। এবার থেকে ম্যাচের মীমাংসা না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে। আর সেই নিয়মে সোমবার নেদারল্যান্ডস-নেপাল টি-২০ ম্যাচ তিনটি সুপার ওভারে নিষ্পত্তি হয়। টি-২০ বা ওডিআই ক্রিকেটে যা প্রথমবার।

Advertisement

গ্লাসগোতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় নেপাল। প্রথমে ব্যাট করে ডাচদের সংগ্রহ ৭ উইকেটে ১৫২। জবাবে নেপালও থামে ৮ উইকেটে ১৫২ রানে। অর্থাত্, টাই! ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই পর্বে নেপাল তোলে ১ উইকেটে ১৯ রান। জবাবে ডাচদেরও স্কোর ১৯। নিয়ম আনুযায়ী আবারও সুপার ওভার হয়। কিন্তু কী আশ্চর্য! দ্বিতীয় সুপার ওভারও টাই! এবার নেদারল্যান্ডসের ১ উইকেটে ১৭ রানের জবাবে নেপালও থামে ১৭ রানে। তবে শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে ম্যাচের মীমাংসা হল। প্রথমে ব্যাট করতে নেমে চার বলের মধ্যেই বিনা স্কোরে দু’টি উইকেট হারায় নেপাল। জবাবে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ডাচদের জেতান মাইকেল লিভিট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ