Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের রামপুরে কাকাকে খুনের ঘটনায় পুলিসের জালে ভাইপো

তিন মাস আগে রামপুরে খুনের ঘটনায় অবশেষে পুলিসের জালে এক অভিযুক্ত। শনিবার তপন থানার পুলিস খুনের মামলায় অভিযুক্ত মিঠুন কোলেকে গ্রেপ্তার করেছে। সে সম্পর্কে মৃতের ভাইপো।

তপনের রামপুরে কাকাকে খুনের ঘটনায় পুলিসের জালে ভাইপো
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: তিন মাস আগে রামপুরে খুনের ঘটনায় অবশেষে পুলিসের জালে এক অভিযুক্ত। শনিবার তপন থানার পুলিস খুনের মামলায় অভিযুক্ত মিঠুন কোলেকে গ্রেপ্তার করেছে। সে সম্পর্কে মৃতের ভাইপো। এদিনই অভিযুক্তকে বালুরঘাট আদালতে পেশ করলে বিচারক ধৃতের সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

২৫ মার্চ হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামের একটি পুকুর থেকে সমর কোল (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে শুরু থেকে সন্দেহ প্রকাশ করা হয়, এটি পরিকল্পিত খুন। এনিয়ে মৃতের পরিবার তপন থানায় খুনের অভিযোগ দায়ের করে। কিন্তু তেমন কোনও অগ্রগতি না হওয়ায় ২৮এপ্রিল পরিবার দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপারের দ্বারস্থ হয়। সেখান থেকেও কোনও আশ্বাস না মেলায় ৬ জুন আদালতের দ্বারস্থ হন মৃতের ছেলে দশরথ কোলে। আদালতের নির্দেশে পুলিস সক্রিয় হয়ে শুক্রবার অভিযুক্ত শ্যামলী কোলে ও তাঁর ছেলে মিঠুন কোলেকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মিঠুনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই পুলিসের নজরে ছিল সে। মিঠুনের মা শ্যামলীকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। 
মৃতের ছেলে দশরথ জানান, বাবা ঝাড়ফুঁকের কাজ করতেন, তাই কেউ মারা গেলেই একাংশ মানুষ তাঁকে দোষারোপ করত। ওরা বহুদিন ধরেই বাবাকে হুমকি দিচ্ছিল। বলত বাবা নাকি ঝাড়ফুঁক করে লোক মারে। এই রাগ থেকেই লোক দিয়ে বাবাকে খুন করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ