শারজা: টি-২০ ক্রিকেটে চমক নেপালের। শনিবার শারজাতে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে তারা। আইসিসি’র পূর্ণ সদস্য কোনও দলের বিরুদ্ধে এটা নেপালের প্রথম জয়। উল্লেখ্য, এদিন টস হেরে প্রথমে ব্যাট করে রোহিত পাওদলের দল তুলেছিল ৮ উইকেটে ১৪৮। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।



