দোহা: গতবার তারকাচিত স্কোয়াড পাঠিয়েও এশিয়া কাপ রাইজিং স্টারস জিততে পারেনি! এবার সেই আক্ষেপ মেটাতে মরিয়া ভারত। তাই কাতারে শক্তিশালী স্কোয়াডই পাঠিয়েছে বিসিসিআই। ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। এছাড়া স্কোয়াডে উল্লেখযোগ্য নাম বৈভব, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, প্রিন্স যাদব। শুক্রবার ৫০ ওভারের এই প্রতিযোগিতায় অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নেপাল।
শক্তির নিরিখে নেপালের থেকে অনেক এগিয়ে ভারতীয় এ দল। ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে ঝড় তুলতে তৈরি অভিষেক-বৈভব। এই দুই বাঁ হাতিকে রুখতে না পারলে দুঃখ রয়েছে নেপালের কপালে। এছাড়া মিডল অর্ডারে ভরসা জোগাচ্ছেন তিলক ভার্মা, আয়ূষ বাদোনিরা। বোলিংয়ে রয়েছেন প্রিন্স যাদব, হর্ষিত রানা। ভারতীয় এ দলকে চ্যালেঞ্জ জানাতে তৈরি নেপালের লামিছানেরাও।
খেলা শুরু বিকাল ৩-৩০ মিনিটে।



