Bartaman Logo
৯ জুন, ২০২৬

ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে ময়লার স্তূপে ফেলে রেখে বেপাত্তা নাতি

ময়লা-আবর্জনার মধ্যে পড়ে রয়েছেন এক বৃদ্ধা। থরথর করে কাঁপছে তাঁর শরীর। খবর পেয়ে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত।

ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে ময়লার স্তূপে ফেলে রেখে বেপাত্তা নাতি
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ময়লা-আবর্জনার মধ্যে পড়ে রয়েছেন এক বৃদ্ধা। থরথর করে কাঁপছে তাঁর শরীর। খবর পেয়ে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত। বৃদ্ধার নাতিই তাঁকে আবর্জনার স্তূপে ফেলে রেখে গিয়েছে। অমানবিক ঘটনাটি মুম্বইয়ের অ্যারে কলোনিতে। পরে যশোদা গায়কোয়াড় নামে ৬০ বছরের ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিস। 

Advertisement

শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ আবর্জনার স্তূপে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই পুলিসের কন্ট্রোলের রুমে ফোন করে বিষয়টি জানান। এরপর তাঁকে উদ্ধার করা হয়। পুলিস জানতে পারে, তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত। ঘটনার দিন সকালে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে যায় নাতি। ওই মহিলা মুম্বইয়ে তাঁর দু’টি ঠিকানার কথা জানিয়েছেন—একটি মালাদ এবং অপরটি কান্দিভালিতে। এই ঘটনায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিস। পাশাপাশি তাঁর ঠিকানায় যোগাযোগ করার চেষ্টাও শুরু করছে। ওই বৃদ্ধার অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ