Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নীরজের সামনে ফের সোনা জয়ের সুযোগ

নীরজের সামনে ফের সোনা জয়ের সুযোগ
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রাগ: মঙ্গলবার ফের সোনা জয়ের লক্ষ্যে নামছেন নীরজ চোপড়া। এই প্রথবার গোল্ডেন স্পাইক মিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে এই আসরে নামার কথা থাকলেও চোটের কারণে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে হয় তাঁকে। প্যারিস ডায়মন্ড লিগের ছন্দ ধরে রেখে এবার তাই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য ভারতের সোনার ছেলের। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সুস্থ আছি। ৯০ মিটার নিয়ে অযথা চাপ নিচ্ছি না। তবে সেরাটা উজাড় করে দিতে চাই।’

Advertisement

নীরজের কোচ জান জেলেজনি এই টুর্নামেন্ট নিয়ে বিশেষ আগ্রহী। কারণ, ১৯৮৬ থেকে ২০০৬ সালের মধ্যে মোট ৯বার এই আসরে সেরা হয়েছেন তিনি। তাই মঙ্গলবার শিষ্যের গলায় সোনার পদক দেখতে মরিয়া জেলজনি। নীরজ আগেও চেক প্রজাতন্ত্রের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু গোল্ডেন স্পাইক মিটে এই প্রথম। তাঁর সামনে সোনা জয়ের মোক্ষম সুযোগ রয়েছে। কারণ এই আসরে নামছেন না জার্মানির জুলিয়ান ওয়েবার। দোয়া ডায়মন্ড লিগে ৯০ মিটারের ম্যাজিক ফিগার স্পর্শ করেও তার কাছে হেরেছিলেন নীরজ। প্যারিসেও জোর টক্কর হয়েছে ওয়েবারের সঙ্গে। তবে শেন নদীর দেশে বাজিমাত করেন ভারতের সোনার ছেলে। ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে প্রথম স্থান দখল করেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ