Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালের পারফরম্যান্সে খুশি নন নীরজ চোপড়া

ফাইনালের পারফরম্যান্সে খুশি নন নীরজ চোপড়া
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: সোনার সময় কি পার করে এসেছেন নীরজ চোপড়া? বৃহস্পতিবার ডায়মন্ড লিগের ফাইনালে ফের একবার হতাশ করলেন ভারতীয় তারকা। ৮৫.০১ মিটার জ্যাভেলিন ছুড়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার (৯১. ৫১ মিটার)। এই নিয়ে টানা তিন বছর ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। নিজের পারফরম্যান্সে একেবারেই খুশি নন তিনি। তবে হাল ছাড়তে নারাজ। সামনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই। সেই প্রতিযোগিতায় সেরা ছন্দ মেলে ধরতে মরিয়া ওলিম্পিকসে জোড়া পদকজয়ী তারকা।

Advertisement

২০২২ সালে শেষবার ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন নীরজ। তারপর থেকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। গতবার অ্যান্ডরসন পিটার্সের কাছে হার মেনেছিলেন। এবার বশ মানলেন জুলিয়ান ওয়েবারের বিরুদ্ধে। চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার জার্মান জ্যাভেলিন থ্রোয়ারের কাছে হারতে হল নীরজকে। প্রতিযোগিতার শেষে তাঁর মন্তব্য, ‘আজ দিনটা আমার ছিল না। রান-আপ থেকে থ্রো, কিছুই ঠিকঠাক হয়নি। তবে খেলোয়াড়দের জীবনে এমন সময় আসে। আশা করছি, বিশ্ব চ্যাম্পিয়নশিপে তা কাটিয়ে উঠব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ