Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এনসি ক্লাসিক নিয়ে দারুণ আশাবাদী নীরজ চোপড়া

শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত হবে নীরজ চোপড়া ক্লাসিকের প্রথম মরশুম। ভারতে জ্যাভেলিনকে আরও প্রচলিত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন জোড়া ওলিম্পিকস পদক জয়ী তারকা

এনসি ক্লাসিক নিয়ে দারুণ আশাবাদী নীরজ চোপড়া
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত হবে নীরজ চোপড়া ক্লাসিকের প্রথম মরশুম। ভারতে জ্যাভেলিনকে আরও প্রচলিত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন জোড়া ওলিম্পিকস পদক জয়ী তারকা। শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন চ্যাম্পিয়ন টমাস রোহলার ও জুলিয়াস ইয়েগোর। এছাড়াও মঞ্চে ছিলেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার শচীন যাদব।

Advertisement

একরাশ স্বপ্ন নিয়ে এই প্রতিযোগিতা শুরু করতে চলেছেন নীরজ। প্রথমে হরিয়ানায় তা আয়োজনের কথা ছিল। তবে পরবর্তীতে উন্নত পরিকাঠামোর জন্য বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হয়। এদিন উদ্বোধনী ভাষণে তারকা জ্যাভেলিন থ্রোয়ার বলেন, ‘বিদেশে এমন ধরনের প্রতিযোগিতা থেকেই বহু থ্রোয়ার উঠে এসেছেন। সেই লক্ষ্যেই এনসি ক্লাসিকের আয়োজন। এই আসরে বিশ্বের বড় তারকারা অংশগ্রহণ করবেন। তাঁদের সঙ্গে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন অনেকে।’ উল্লেখ্য, শচীন ছাড়াও ভারত থেকে রোহিত যাদব, সাহিল সিলওয়াল ও যশবীর সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া নীরজ নিজে নামবেন ট্র্যাকে। তাঁর লক্ষ্য দেশের মাটিতে ৯০ মিটারের ম্যাজিক ফিগার ফের স্পর্শ করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ