Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় নীরজ, সোনা জিতলেন ওয়েবার

ডায়মন্ড লিগের ফাইনালে সোনা অধরা থাকল নীরজ চোপড়ার। শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার দূরত্ব অতিক্রম করে দুই নম্বরে থামলেন তিনি। এই আসরে বাজিমাত করলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

দ্বিতীয় নীরজ, সোনা জিতলেন ওয়েবার
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

জুরিখ: ডায়মন্ড লিগের ফাইনালে সোনা অধরা থাকল নীরজ চোপড়ার। শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার দূরত্ব অতিক্রম করে দুই নম্বরে থামলেন তিনি। এই আসরে বাজিমাত করলেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ৯১.৫১ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতলেন তিনি। ত্রিনিদাদ ও টোবাগোর কেশরন ওয়ালকট শেষ করলেন তৃতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ৮৪.৯৫ মিটার। এদিন শুরু থেকেই ছন্দে ছিলেন না নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮৪.৩৫ মিটার জ্যাভেলিন ছোড়েন তিনি। এরপর লাগাতার তিনটি থ্রো বাতিল হয় ভারতীয় তারকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ