Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

হার ছিনতাই ও সোনার গয়না চুরি, গ্রেপ্তার ২

হার ছিনতাই ও বাড়ি থেকে সোনার সামগ্রী চুরির দু’টি পৃথক অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানা। দু’টি ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার।

হার ছিনতাই ও সোনার গয়না চুরি, গ্রেপ্তার ২
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হার ছিনতাই ও বাড়ি থেকে সোনার সামগ্রী চুরির দু’টি পৃথক অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানা। দু’টি ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, গ্রিন পার্ক এলাকার বাসিন্দা সমরেশ চক্রবর্তী ক’দিন বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে তিনি দেখেন, তাঁর একটি সোনার ব্রেসলেট এবং গলার চেইন চুরি গিয়েছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন সমরেশবাবু। পুলিশ তদন্তে নেমে বাড়ির পরিচারিকাকে জেরা করে। সে চুরির কথা স্বীকার করে নেয় বলে দাবি পুলিশের। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম চায়না অধিকারী। জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, নবশ্রী বাজারে যাওয়ার সময় মায়া দলপতি নামে এক মহিলার হার ছিনতাই করে পালায় এক যুবক। এনিয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই বৃদ্ধা। তদন্তে নেমে পুলিশ তাপস সর্দার নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার হার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ