Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এনবিএসটিসি-এসবিএসটিসি বাসের কর্মীদের মারপিট, জখম দু’জন চালক

এনবিএসটিসি-এসবিএসটিসি বাসের কর্মীদের মারপিট, জখম দু’জন চালক
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও বহরমপুর: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(এনবিএসটিসি) বাস চালককে মারধরের অভিযোগ উঠল। কাঠগড়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(এসবিএসটিসি) বাসকর্মী। পাল্টা মারধরের অভিযোগ করেছেন এসবিএসটিসির কর্মীরাও। অভিযোগ, এনবিএসটিসির কর্মীরা মালদহ-আসানসোল বাসের চালককে মারধর করেছে। ঘটনায় দুই সংস্থার দু’টি বাসের চালক জখম হয়েছেন। দু’জনেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবারের এই ঘটনায় সিউড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় এনবিএসটিসি কর্তৃপক্ষের তরফে সিউড়ি থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে।  এনবিএসটিসি কর্তৃপক্ষের অভিযোগ, মুর্শিদাবাদের ওমরপুরে স্থানীয় কিছু এজেন্টদের সঙ্গে নিয়ে শিলিগুড়ি-সিউড়িগামী বাসের চালক মহম্মদ আলিকে মারধর করা হয়। পরবর্তীতে বাসটি সিউড়ির স্ট্যান্ডে পৌঁছলে সেখানেই ধস্তাধস্তি হয়। সেইসঙ্গে বাসের একটি জানালার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এই প্রথম নয়, এর আগেও দু’বার ওমরপুরে বাসচালকের উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি কর্তৃপক্ষের। এবিষয়ে এনবিএসটিসির সিউড়ি ডিপোর ইনচার্জ রূপকুমার সরকার বলেন, এসবিএসটিসির এক চালক, খালাসি সহ স্থানীয় কিছু এজেন্ট ওমরপুরে আমাদের বাসচালককে মারধর করে। পরে সিউড়িতে এসে বাসের জানালার একটি কাচ ভেঙে দিয়ে গিয়েছে। বিষয়টি সিউড়ি থানায় জানানো হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ