Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি বাসে সবুজের আবাহন, গাঁটের টাকায় সবুজায়নের বার্তা দিচ্ছেন ইন্তিয়াজ

এনবিএসটিসির বাসে সবুজের আবাহন। গাছ লাগানোর বার্তা। লাটাগুড়ির জঙ্গলের পথ ধরে বাস যায়। ফলে এই বাসে সবুজের ছোঁয়া না থাকলে চলে!

সরকারি বাসে সবুজের আবাহন, গাঁটের টাকায় সবুজায়নের বার্তা দিচ্ছেন ইন্তিয়াজ
  • ১২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এনবিএসটিসির বাসে সবুজের আবাহন। গাছ লাগানোর বার্তা। লাটাগুড়ির জঙ্গলের পথ ধরে বাস যায়। ফলে এই বাসে সবুজের ছোঁয়া না থাকলে চলে! তাই ড্রাইভার ইন্তিয়াজ খান গাঁটের পয়সা দিয়ে বাসেই ছোটোখাটো গার্ডেন গড়ে ফেলেছেন। বললেন, ‘আমি যদি বাসে গাছ লাগাতে পারি, আপনারা বাড়িতে গাছ লাগাতে পারবেন না কেন?’

Advertisement

মূলত ইনডোর প্ল্যান্ট দিয়ে বাস সাজিয়েছেন। প্রতিদিন নিজে হাতে সেই গাছের পরিচর্যা করেন। গাছের পাশাপাশি পুতুল দিয়ে বাস সাজিয়েছেন ইন্তিয়াজ। পুতুলের মাধ্যমে তাঁর বার্তা, ‘মহিলাদের সম্মান করুন।’
তৃণমূলের এনবিএসটিসির কর্মী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সনৎ গুহ বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। ওই বাস চালককে দেখে অন্য চালকরাও উৎসাহিত হচ্ছেন। শুধু গাছ লাগানোর বার্তা দেওয়া নয়, ওই চালক নিজের গাঁটের পয়সা থেকে দুঃস্থ পড়ুয়াদের বাস ভাড়া মেটান।’ নিগমের জলপাইগুড়ি ডিপোর ইনচার্জ শ্যামল দাস বলেন, ‘শুধু বাসে নয়, সর্বত্রই গাছ লাগানো উচিত। একজন চালক নিজের বেতন থেকে অর্থ খরচ করে সরকারি বাস গাছ দিয়ে সাজাচ্ছেন। সবুজায়নের বার্তা দিচ্ছেন, এটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ