Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

 রাজ্যপালের দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী  

গত বছর জুন মাসে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের বিধায়ক হিসেবে শপথ গ্রহণকে কেন্দ্র করে বেনজির টানাপোড়েন তৈরি হয়েছিল রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে।

 রাজ্যপালের দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী
 
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর জুন মাসে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের বিধায়ক হিসেবে শপথ গ্রহণকে কেন্দ্র করে বেনজির টানাপোড়েন তৈরি হয়েছিল রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে। সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে হাইকোর্টে নথিভুক্ত ছিল আইনজীবী সঞ্জয় বসুর নাম। কিন্তু বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ নামে সলিসিটর সংস্থা জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মামলায় তারা মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবে। নথিপত্র দিয়ে সলিসিটর সংস্থার তরফে আদালতকে বলা হয়েছে, তাদের নোটিস না দিয়ে বা না জানিয়ে আদালত যেন কোনও পদক্ষেপ না করে। নতুন সলিসিটর সংস্থা মুখ্যমন্ত্রীর পক্ষে যুক্ত হলেও সূত্রের খবর, এই মামলায় সওয়াল করবেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন এজলাসে তিনিও উপস্থিত ছিলেন। তবে শুনানি হয়নি। শুনানির দিন পরে জানানো হবে বলে জানা গিয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ