কলকাতা, ২৪ আগস্ট: বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ আজ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যা অঞ্চলের ওপর। আগামী ২৪ ঘন্টায় যার ঝাড়খন্ড ও উত্তর উড়িষ্যার উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অমৃতসর, শাহজাহানপুর, বারানসি হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই জোড়া ফোলার জেরে রাজ্য জুড়ে আগামী কয়েক দিন দুর্যোগের আশঙ্কা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার বৃষ্টির পরিধি বাড়বে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ো হওয়ার মাদারি ঘাটে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।



