Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নবান্নের কাছে বিক্ষোভ কর্মসূচির দাবিতে মামলা

নবান্নের কাছে বিক্ষোভ কর্মসূচির দাবিতে মামলা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্ন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ঐক্য মঞ্চ (গ্রুপ ডি)। অনুমতি দেয়নি পুলিস। ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিবারাত্রি ধর্না কর্মসূচির অনুমতি চাইলেও পুলিসের তরফে অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মঞ্চ। পুলিস জানিয়েছে, উৎসবের আবহে কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ৭ নভেম্বর মামলার শুনানির সম্ভাবনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ