সংবাদদাতা, বিষ্ণুপুর: নাবালিকাকে অপহরণের অভিযোগে সোমবার পুলিস বিষ্ণুপুরের বিনোদবাড়ি থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রাহুল রায়। এদিনই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বিষ্ণুপুর থানা এলাকার এক নাবালিকা বাজারে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়বাড়িতে খোঁজ করেন। সেখানে সন্ধান না পেয়ে বিষ্ণুপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে ঘটনায় বিনোদবাড়ির বাসিন্দা রাহুল রায়ের যোগসূত্র খুঁজে পায়। সেই মতো সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে।



