সংবাদদাতা, কালিয়াচক: রাস্তা আটকে নাবালিকা কুপ্রস্তাব। রাজি না হওয়ায় এক নাবালিকাকে হাত ধরে আম বাগানে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুরের টাউনশিপ এলাকার। নাবালিকার পরিবারের তরফে ইতিমধ্যে ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বৈষ্ণবনগর থানায়। আইসি বিপ্লব হালদার বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বছর তেরোর নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় টাউনশিপ এলাকার বাসিন্দা অপূর্ব সরকার নামে বছর ছাব্বিশের এক যুবক ওই নাবালিকার পথ আটকায়। তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক অষ্টম শ্রেণির ওই নাবালিকাকে জোর করে আমবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাবালিকা চিৎকার করতেই ওই যুবক তাকে মারধর করে। নাবালিকার চিৎকার শুনে এলাকার কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে যায়। কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত। নাবালিকার মাকে ডেকে স্থানীয়রা বিষয়টি জানান। নাবালিকাও সমস্ত ঘটনা তার মাকে জানায়। তারপরই বৈষ্ণবনগর থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।
ওই নাবালিকার মা জানান, মেয়েকে নিয়ে আমি বাড়িতে একাই থাকি। স্বামী কয়েক মাস ধরে কর্মসূত্রে বাইরে রয়েছে। মেয়ে সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফিরছিল। বাড়ি থেকে কিছুটা দূরে এলাকারই এক যুবক মেয়ের পথ আটকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় হাত ধরে টানাটানি করে। মারধরও করেছে।
নাবালিকার মায়ের আরও অভিযোগ, ওই যুবক বেশ কিছুদিন ধরেই আমার মেয়েকে উত্যক্ত করছিল। সন্ধ্যায় মেয়েকে একা পেয়ে হাত ধরে টানাটানি করে। পুরো ঘটনা জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এলাকার বাসিন্দা সুমন হালদার জানান, অভিযুক্ত যুবক নেশা করে এলাকায় অশান্তি করে। এলাকার মেয়েদেরও উত্যক্ত করে। শুনলাম, রবিবার সন্ধ্যায় এক নাবালিকার শ্লীলতাহানিও করে। অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।