Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা অপহরণের অভিযোগ, ধৃত যুবক

নাবালিকা অপহরণের অভিযোগ, ধৃত যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নাবালিকাকে অপহরণ করার অভিযোগে মাটিগাড়া থেকে এক যুবককে স্থানীয় থানার সাহায্যে হরিয়ানার পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিপিন কুমার। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা বিপিন হরিয়ানায় একটি কোম্পানিতে কাজ করত। সেখানেই এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। পরে সেই নাবালিকাকে অপহরণ করে শিলিগুড়ির মাটিগাড়ার একটি ভাড়া বাড়িতে তোলে সে। হরিয়ানা পুলিসের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর সম্প্রতি শিলিগুড়িতে এসে ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিস। তবে অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপরেই মোবাইল টাওয়ার লোকেশন দেখে মঙ্গলবার মাটিগাড়া এলাকাতে পৌঁছয় হরিয়ানা পুলিসের দুই সদস্যের একটি দল। তাঁরা এসে বিপিনকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ