সংবাদদাতা, নবদ্বীপ: ২৬ নভেম্বর মঙ্গলবার থেকে নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দশম বর্ষে এই টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে এই নৈশ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অ্যাটলেটিকো দি শ্যামনগর ও নবদ্বীপ কর্মমন্দির মুখোমুখি হবে। রবিবার সন্ধ্যায় পুরসভার সভাগৃহে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলের কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করা হয়।
Advertisement
নবদ্বীপ বিধানসভা এলাকার ১৯টি এবং বহিরাগত ১৩টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বারাকপুর স্পোর্টস ক্লাব, কসবা সেন্ট্রাল ক্লাব, ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, অ্যাটলেটিকো দি শ্যামনগর, কল্যাণী ফুটবল অ্যাকাডেমি, দাঁইহাট এস আর ফুটবল অ্যাকাডেমি, কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন, বৈঁচি ফুটবল অ্যাকাডেমি, শ্যামনগর প্রভাতী সংঘ সহ বাইরের আরও কয়েকটি ক্লাব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
স্থানীয় দলের মধ্যে রয়েছে দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব, নবদ্বীপ তরুণ সংঘ, বড়ালঘাট স্পোর্টিং ক্লাব, রয়্যাল ক্লাব, নবমিলন সংঘ, মিলন সংঘ ও নবদ্বীপ বাস শ্রমিক ইউনিয়ন।
টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুজিত সাহা বলেন, জনপ্রিয় সকার কাপ শুরুর আগে ২২ নভেম্বর টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত ক্লাব ও ক্রীড়াপ্রেমীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। প্রাচীন মায়াপুর গৌরাঙ্গ জন্মস্থান মন্দিরের সামনে থেকে এই পদযাত্রা বের হয়ে বিবেকানন্দ স্টেডিয়ামে এসে শেষ হবে। টুর্নামেন্টের শুরু থেকে যে ছয়টি দল অংশগ্রহণ করে আসছে, এবছর তাদের বিশেষ সম্মান জানানো হবে। এদিনের সভায় সকার কাপ কমিটির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা ও ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থা ও রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরাও বৈঠকে অংশ নেন।