সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রথম রাউন্ডের ১৪তম ম্যাচে জয়ী হল শ্যামনগর প্রভাতী সঙ্ঘ। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা কসবা সেন্ট্রাল ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে।
Advertisement
এদিন তিনজন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামলেও জিততে পারেনি কসবা সেন্ট্রাল ক্লাব। প্রভাতী সঙ্ঘ এদিন কোনও বিদেশি খেলোয়াড়কে মাঠে নামায়নি। প্রভাতী সঙ্ঘের হয়ে প্রথমার্ধে ২৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রোহিত মাহাত। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে প্রভাতী সঙ্ঘ। ২২ মিনিটের মাথায় পরিবর্তিত খেলোয়াড় মির ওয়াসিম দ্বিতীয় গোল করে দলের জয়ের ব্যবধান বাড়ান। ২-০ গোলে জয়ী হয় শ্যামনগর প্রভাতী সঙ্ঘ।
শুক্রবার প্রথম রাউন্ডের ১৫ তম ম্যাচে মুখোমুখি হবে পূর্ব বর্ধমানের পাতুন মিলন বীথি সঙ্ঘ ও ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন।
শুক্রবার প্রথম রাউন্ডের ১৫ তম ম্যাচে মুখোমুখি হবে পূর্ব বর্ধমানের পাতুন মিলন বীথি সঙ্ঘ ও ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন।



