সংবাদদাতা, নবদ্বীপ: রাতের অন্ধকারে এক মৃৎশিল্পীর নির্মীয়মাণ দু’টি রাসের প্রতিমার কিছু অংশ ভেঙে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে নবদ্বীপের প্রাচীন মায়াপুর বসাক পাড়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিস ঘটনাস্থলে যায়। শহরের ৭ নম্বর ওয়ার্ডের বসাকপাড়ায় ওই মৃৎশিল্পী বসাকপাড়া যুগল মিলন বারোয়ারিতলায় দু’টি প্রতিমা তৈরি করছিলেন। তিনি বলেন, আমি ২৫ বছর ধরে প্রতিমা তৈরি করছি। কোনওদিন এধরনের ঘটনা ঘটেনি। গত রাতে ১টা ২০ মিনিট পর্যন্ত এখানে প্রতিমা তৈরির কাজ করেছি।



