Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত ছাড়া গতি নেই! সব্যসাচী ও তরুণের ডিজাইনে বিয়েতে সাজলেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজের নাতবউ

ভারতকে শত্রু আখ্যা। প্রতিবেশী দেশকে ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অথচ ভারত ছাড়া গতিও নেই পাকিস্তানের!

ভারত ছাড়া গতি নেই!  সব্যসাচী ও তরুণের ডিজাইনে বিয়েতে সাজলেন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজের নাতবউ
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতকে শত্রু আখ্যা। প্রতিবেশী দেশকে ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অথচ ভারত ছাড়া গতিও নেই পাকিস্তানের! শরিফ পরিবারের বিয়ের অনুষ্ঠানেও প্রয়োজন পড়ল ভারতীয় ডিজাইনারেরই পোশাক। আর তা প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। সম্প্রতি নিকাহ সেরেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি জুনেইদ সাফদার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা নওয়াজ-কন্যা মারিয়ামের পুত্র জুনেইদ। সদ্য দ্বিতীয়বার তাঁর নিকাহ হয় শানজেহ আলি রোহেলের সঙ্গে। নিকাহর দু’টি অনুষ্ঠানে শানজেহ বেছে নিয়েছিলেন ভারতীয় পোশাক শিল্পী ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ও তরুণ তাহিলিয়ানির লেহেঙ্গা। জানা গিয়েছে, মেহেন্দি উপলক্ষ্যে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন নববধূ। আর নিকাহর দিন তাঁর পরনে ছিল তরুণের ডিজাইন করা পোশাক। যাঁদের পোশাক ছাড়া বলিউড তারকাদের বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ, তাঁদের ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন নওয়াজের নাতবউ। প্রশ্ন উঠছে, তবে কি পাকিস্তানে কোনো ভালো ডিজাইনার নেই! উল্লেখ্য, পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে নওয়াজের পরিবারের নিকাহ অনুষ্ঠানে ভারতীয় ডিজাইনারদের বেছে নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে। পাক নাগরিকরাই নানা প্রশ্ন তুলেছেন। তবে অনেকে নববধূর ইচ্ছাকে সম্মানও জানিয়েছেন। এদিকে, ভারতীয় নেটিজেনদের বক্তব্য, ‘ভারতকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অথচ বিয়ের অনুষ্ঠানেও ভারতীয়দের ছাড়া চলে না।’  উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেছিলেন নিজেই। তখনও সমালোচিত হতে হয়েছিল তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ