Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষা শেষে সড়ক উন্নয়নে তৎপর নবান্ন, নির্দেশ জারি, রাস্তার উপরের অংশ তিন বছর দেখভালের দায়িত্ব ঠিকাদারেরই

বর্ষা শেষ। এবার কোমর বেঁধে রাস্তা মেরামতির কাজ নামবে নবান্ন। তার আগে রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হল বড় পদক্ষেপ। কী সেই সিদ্ধান্ত?

বর্ষা শেষে সড়ক উন্নয়নে তৎপর নবান্ন, নির্দেশ জারি, রাস্তার উপরের অংশ তিন বছর দেখভালের দায়িত্ব ঠিকাদারেরই
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা শেষ। এবার কোমর বেঁধে রাস্তা মেরামতির কাজ নামবে নবান্ন। তার আগে রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হল বড় পদক্ষেপ। কী সেই সিদ্ধান্ত? রাজ্য বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, একবছর নয়, রাস্তার সারফেসিং বা উপরের স্তরের কাজের পর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনবছরের জন্য নিতে হবে সংশ্লিষ্ট ঠিকেদারকেই। অর্থাৎ, রাস্তার এই কাজের জন্য বৃদ্ধি করা হল ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি)। রাজ্য প্রশাসনের বক্তব্য, প্রথমত কাজের গুণমান বৃদ্ধি এবং দ্বিতীয়ত বেশি সময়ের জন্য রাস্তার পরিস্থিতি ভালো রাখতেই এই পদক্ষেপ। আগেই রাস্তা তৈরি বা সম্প্রসারণের কাজের ক্ষেত্রে ডিএলপি বাড়িয়ে পাঁচবছর করা হয়েছে। কিন্তু, শুধুমাত্র রাস্তার উপরের আস্তরণের কাজের ক্ষেত্রে ডিএলপি রয়ে গিয়েছিল। এবার এই কাজের জন্যেও ডিএলপি বাড়ানো হল। 

Advertisement

রাজ্য পূর্তদপ্তরের অধীনে রয়েছে প্রায় ২০ হাজার কিমি রাস্তা। এই সমস্ত রাস্তার সম্প্রসারণ থেকে রক্ষণাবেক্ষণের কাজের দায়িত্বে রয়েছে রাজ্য পূর্তদপ্তর। ইতিমধ্যে, ১২ হাজার কিমি রাস্তা ডিএলপির অধীনে রয়েছে। ফলে রাজ্যজুড়ে বাকি আট হাজার কিমির মধ্যে প্রায় আড়াই হাজার কিমি রাস্তা ভারী বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু বর্ষায় কাজ করলে তা দীর্ঘ মেয়াদি হয় না, সেই কারণেই এবার জোরকদমে রাস্তা মেরামতির কাজ হবে। তার আগে ডিএলপি বৃদ্ধি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মত বিশেষজ্ঞ মহলের। এই মর্মে পূর্তদপ্তরের তরফে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাস্তার উপরের আস্তরণ হতে হবে ৪০ মিলিমিটারের। আর তিনবছরের মধ্যে এই রাস্তার ক্ষয়ক্ষতি হলে ঠিকাদারকেই তা মেরামত করতে হবে।
রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, রাস্তার গুণমান ধরে রাখতে এই নয়া নিয়ম যথেষ্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর ব্যতিক্রম কোনোমতেই বরদাস্ত করা হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ