Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএসকের ডেটা এন্ট্রি অপারেটরদের ২ মাসের বকেয়া বেতন ছাড়ল নবান্ন

রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বকেয়া দুই মাসের বেতনের টাকা ছাড়ল নবান্ন।

বিএসকের ডেটা এন্ট্রি অপারেটরদের ২ মাসের বকেয়া বেতন ছাড়ল নবান্ন
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বকেয়া দুই মাসের বেতনের টাকা ছাড়ল নবান্ন। জানা গিয়েছে, জেলাশাসকদের কাছে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটররা তাঁদের বেতন পাবেন। ফলে স্বস্তি পেলেন ছয় হাজারের বেশি ডেটা এন্ট্রি অপারেটর। জানা গিয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন ও জুলাই মাসের বেতন বন্ধ হয়ে গিয়েছিল এই ডিইওদের। এছাড়াও মে মাসে প্রায় চারশো ডেটা এন্ট্রি অপারেটরের টাকাও বকেয়া ছিল। গত দুই মাসের বেশি সময় ধরে চরম উৎকণ্ঠায় ছিলেন ডিইওরা। নয়া নির্দেশিকা আসতেই জেলায় জেলায় বেতনের বিল ছাড়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এক নির্দেশিকা জারি করে জেলাগুলিকে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের জুন ও জুলাই মাসের বেতনের বিল স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু করা যাবে না। তাতেই দুশ্চিন্তায় পড়ে যান তাঁরা। এবারে সেই সব চিন্তা দূর হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ