নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে শুক্রবার সূচনা হল ন্যাশনাল কনফারেন্স অব ফার্মাসি(এনএটিসিওএন)। কলেজের নবনির্মিত অডিটোরিয়ামে কনফারেন্সের সূচনা হয়। অডিটোরিয়ামটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। অডিটোরিয়ামটি নামাঙ্কিত করা হয়েছে ইন্ডিয়ান ফার্মাসি ফাদার এমএল স্ক্রফের নাম অনুসারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমিনারের চিফ পেট্রোন তথা বিসি রায় সোসাইটির সভাপতি সত্যজিৎ বসু, সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। আন্তর্জাতিক কনফারেন্সটির সূচনা করেন বিসি রায় কলেজ অব ফার্মেসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সের অধ্যক্ষ সমীরকুমার সামন্ত। এই উপলক্ষ্যে প্রকাশিত সুবেনিয়রের উন্মোচন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। দু’দিনের এই কনফারেন্সে যোগ দিয়েছেন ২১ কলেজের ২৫০জন প্রতিনিধি।



