নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাবর্তন উৎসবে যে যে বিশিষ্ট প্রাক্তনীকে পুরস্কৃত করা হবে, তাঁদের নাম ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে ১০ জন প্রাক্তনীকে। শিক্ষা ও গবেষণা বিভাগে পুরস্কার পাবেন অধ্যাপক বিনয় ভট্টাচার্য, অধ্যাপক শৌভিক ভট্টাচার্য, অধ্যাপক মনোজকুমার তিওয়ারি এবং অধ্যাপক সপ্তর্ষি বসু। এঁদের মধ্যে শৌভিকবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। কর্পোরেট নেতৃত্ব বিভাগে পুরস্কার পাচ্ছেন সনৎ চট্টোপাধ্যায়। কলা, সাহিত্য ও সৃজনশীলতা বিভাগে পুরস্কৃত হচ্ছেন অধ্যাপক অরুণাভ সাহা। শিল্পোদ্যোগ বিভাগে পুরস্কৃত করা হচ্ছে বিক্রম স্বরূপ এবং শেষাদ্রী ভূষণ চন্দকে। দান ও সেবাকাজ বিভাগে পুরস্কৃত হচ্ছে রঞ্জিৎকুমার চক্রবর্তী এবং অনুভূতি বন্দ্যোপাধ্যায়। ২৪ ডিসেম্বর হবে সমাবর্তন। এই বিশিষ্টদের নাম বেছে নিয়েছে ছ’সদস্যের জুরি।



