নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বিধায়ক পরেশ পাল সহ তৃণমূল কাউন্সিলাদের সাময়িক স্বস্তি মিলল হাইকোর্টে। অভিজিৎ খুনে সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল বিধায়ক পরেশ পাল সহ কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া ঘোষের। আগাম জামিনের আবেদন জানিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, এখনই এই মামলার শুনানি হবে না নিম্ন আদালতে। আগামী ১ আগস্ট অথবা, হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখবে নিম্ন আদালত।



