Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাটে নদীয়া জেলার স্বাধীনতা দিবস উদ্‌যাপন

৫আগস্ট নয়, নদীয়া জেলার ভারতভুক্তি হয়েছিল ১৮আগস্ট। সেই দিনটি স্মরণে রেখে প্রতিবছর ১৫আগস্টের পাশাপাশি ১৮আগস্ট জেলার স্বাধীনতা দিবস উদ্‌যা঩পিত হয়।

রানাঘাটে নদীয়া জেলার স্বাধীনতা দিবস উদ্‌যাপন
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ১৫আগস্ট নয়, নদীয়া জেলার ভারতভুক্তি হয়েছিল ১৮আগস্ট। সেই দিনটি স্মরণে রেখে প্রতিবছর ১৫আগস্টের পাশাপাশি ১৮আগস্ট জেলার স্বাধীনতা দিবস উদ্‌যা঩পিত হয়। সোমবার রানাঘাট শহরের ১০নম্বর ওয়ার্ডের চূর্ণী নদী লাগোয়া তটিনী কমিউনিটি হল প্রাঙ্গণে নদীয়ার স্বাধীনতা দিবস উদ্‌যা঩পিত হয়।

Advertisement

নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদ্‌যাপন কমিটির তরফে এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নদীয়ার বিশিষ্ট ঐতিহাসিক তাপস বন্দ্যোপাধ্যায় পতাকা তোলেন। রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। এবিষয়ে কোশলদেববাবু বলেন, দেশভাগের সময় প্রথমে নদীয়া জেলা পূর্ব পাকিস্তানের কব্জায় চলে গিয়েছিল। কিন্তু যে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল, তাতে বাধ্য হয়ে র‌্যাডক্লিফ লাইন পরিবর্তন করা হয়। ভারত স্বাধীন হওয়ার পর ১৮আগস্ট নদীয়া জেলা আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়। তাই এই বিশেষ দিনটি উদ্‌যাপন করা হচ্ছে।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা জানান, ১৮আগস্ট নদীয়ার মানুষের কাছে আবেগের দিন। তাই অনেক কাঠখড় পুড়িয়ে এই দিনে জাতীয় পতাকা উত্তোলনের ছাড়পত্র আদায় করা গিয়েছে। এই দিনটি প্রতিবছর উদ্‌যাপন করা প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ