Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

২.২০ কোটি টাকা খরচ নবান্নের, ১১০০ জনকে নিয়ে সোমনাথের পথে বিশেষ ট্রেন

সোমনাথ মন্দিরে আক্রমণের এক হাজার বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালে। এই উপলক্ষ্যে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র।

২.২০ কোটি টাকা খরচ নবান্নের, ১১০০ জনকে নিয়ে সোমনাথের পথে বিশেষ ট্রেন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৩
Prefer us on Google

কলকাতা, ১২ সেপ্টেম্বর: ঘোষণা আগেই করা হয়েছিল। সেই অনুযায়ী আজ, শনিবার বাংলার পূণ্যযাত্রীদের নিয়ে গুজরাতের সোমনাথের উদ্দেশ্যে রওনা দিল বিশেষ ট্রেন। এদিন দুপুরে কলকাতা স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের যাত্রার সূচনা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। 

Advertisement

সোমনাথ মন্দিরে আক্রমণের এক হাজার বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালে। এই উপলক্ষ্যে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র। এর অধীনেই নিখরচায় আরব সাগরের উপকূলে অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ তীর্থস্থানে মধ্যে প্রথমটির দর্শনের সুযোগ পাচ্ছেন বঙ্গবাসী। রাজ্য থেকে মোট একহাজার পুর্ণার্থীকে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু ১ হাজার ১০০ জন পুণ্যার্থীকে সম্পর্ণ নিখরচায় সোমনাথ দর্শনে  নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। একটি ট্রেন ভাড়া করা হয়েছে। সূত্রের খবর, যার ভাড়া বাবদ নবান্নকে গুণতে হয়েছে মোট এক কোটি ৬০ লক্ষ টাকা। এছাড়া আনুসাঙ্গিক খরচ ধরা হয়েছে ৬০ লক্ষ টাকা। 

নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলার পূণ্যার্থীদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর বিশেষ ট্রেনটির সোমনাথে পৌঁছনোর কথা। সেখানে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে গুজরাত সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। মন্দির দর্শন ও অন্যান্য কর্মসূচি সেরে ১৭ তারিখ সেটি ফিরতি পথ ধরবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ