Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিখোঁজ তরুণ, একবালপুরে রহস্য

বাড়ি থেকে বেরিয়ে উধাও হয়ে গেলেন বছর একুশের তরুণ সূর্যপ্রতাপ শর্মা। একবালপুরের বাসিন্দা ওই তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে মিসিং কেস রুজু করে তাঁর খোঁজ চালাচ্ছে থানা।

নিখোঁজ তরুণ, একবালপুরে রহস্য
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি থেকে বেরিয়ে উধাও হয়ে গেলেন বছর একুশের তরুণ সূর্যপ্রতাপ শর্মা। একবালপুরের বাসিন্দা ওই তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে মিসিং কেস রুজু করে তাঁর খোঁজ চালাচ্ছে থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্য বিমা সংস্থায় কাজ করতেন। মায়াপুরে নিয়মিত যেতেন। ৫ সেপ্টেম্বর সকলের নজর এড়িয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁর বাবা ছেলেকে ঘরে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। দেখা যায় মোবাইল বন্ধ। এরপরই অভিযোগ করেন একবালপুর থানায়। তার ভিত্তিতে পুলিশ বিভিন্ন গঙ্গার ঘাটের আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারে, তাঁকে শেষবার দেখা গিয়েছে তক্তাঘাট এলাকায়। তাঁর খোঁজে ডিএমজি নামানো হয় গঙ্গায়। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। বছর একুশের তরুণ গেলেন কোথায়, তাই রহস্য দানা বেঁধেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ