Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে যুবক খুনের ঘটনায় দানা বাঁধছে রহস্য, ধন্ধে পুলিস

বারুইপুরের বেগমপুরে রাস্তার পাশ থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল শুক্রবার সকালে। রাতে তাঁর নাম জানতে পারে বারুইপুর থানার পুলিশ। মৃতের নাম শান্ত মণ্ডল (৩৬)।

বারুইপুরে যুবক খুনের ঘটনায় দানা বাঁধছে রহস্য, ধন্ধে পুলিস
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের বেগমপুরে রাস্তার পাশ থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল শুক্রবার সকালে। রাতে তাঁর নাম জানতে পারে বারুইপুর থানার পুলিশ। মৃতের নাম শান্ত মণ্ডল (৩৬)। তাঁর বাড়ি বারুইপুরের পিয়ালি এলাকায়। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই খুন, তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। যুবকের দেহের পাশ থেকে মদের বোতলের ভাঙা অংশ, ঠান্ডা পানীয়, কাপড়ের ব্যাগ পাওয়া গিয়েছিল। মৃতের পরিবারের দাবি, যুবকের সঙ্গে মোবাইল ফোন, হাতে ব্রেসলেট্, সোনার চেন, ঘড়ি, টাকা ছিল; সেসবই খোয়া গিয়েছে। তবে কি সেই টাকা, সোনার গয়না ছিনিয়ে নিতেই মদের আসর বসিয়ে এই খুন, এমন প্রশ্নও উঠেছে। পুলিশ সব সম্ভাবনাই খতিয়ে দেখছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শান্ত মণ্ডল ২০১২ সালে বাংলাদেশ থেকে বারুইপুর আসেন। তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, বেঙ্গালুরুতে  একটি দোকানে কাজ করতেন শান্ত। পুজোয় বাড়ি এসেছিলেন। বিজয়া দশমীর রাত ৮টায় তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপরে রাত ১২টায় শান্ত মাকে ফোন করে জানিয়েছিলেন, বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছেন। কালী পুজোর সময় ফিরবেন। এরপরে আর তাঁর ফোনে যোগাযোগ করা যায়নি। শুক্রবার সকালে তাঁর দেহ পড়ে থাকার খবর আসে।
প্রতিবেশীরা বলেন, যাদবপুর এলাকার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন শান্ত। বাড়ি এলে তাঁদের সঙ্গে প্রায়ই বেরিয়ে যেতেন। শান্তর মা বলেন, আমার দুই ছেলের মধ্যে শান্ত বড়। ছোট ছেলের মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। কী কারণে এই খুন জানা নেই। পুলিশ তদন্তের স্বার্থে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। প্রয়োজনে তাঁর বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ