Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য

বন্ধ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দত্তপুকুরে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশেমপুর পঞ্চায়েতের সারদাপল্লি এলাকায়।

হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বন্ধ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দত্তপুকুরে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশেমপুর পঞ্চায়েতের সারদাপল্লি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মঙ্গলদীপ বৈরাগী (২২)। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের অনুমান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। তবে বন্ধ ঘরে মৃত যুবকের হাত পিছনে বাঁধা অবস্থায় থাকায় রহস্য দানা বেঁধেছে। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলদীপ স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। এক বছর দু’মাস আগে বীথিকা বিশ্বাস নামে এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। কিছুদিন আগে অশান্তির জেরে বীথিকা বাপের বাড়িতে চলে যান। তাঁকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন মঙ্গলদীপ। কিন্তু স্ত্রী ফেরেননি। এদিন দুপুরে বীথিকা বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও সাড়াশব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। 
প্রতিবেশীরা ঘরে উঁকি মেরে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই যুবক। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিস এসে পিছন দিকে হাত বাঁধা অবস্থায় দেহটি উদ্ধার করে। মৃতের স্ত্রী বীথিকাদেবী বলেন, আর পাঁচটা সংসারে যেমন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়, তেমনই হয়েছিল আমাদের। তারমধ্যেই এমন ঘটনা ঘটবে, ভাবতে পারছি না। পুলিস জানিয়েছে, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের পর দেহটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ