Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মায়াপুরে বেড়াতে এসে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মায়াপুরে বেড়াতে এসে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: মায়াপুরে বেড়াতে এসে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হল। মৃতদের নাম তরুণ সাউ(১৪) ও আশিসকুমার সাউ (১৯)। সম্পর্কে দু’জন মাসতুতো ভাই। প্রথমজনের বাড়ি আসানসোলের হীরাপুরে। দ্বিতীয়জনের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার চিরাচাসে। শুক্রবার দুপুরে মায়াপুরের গোস্বামী মহারাজ ঘাটে দুর্ঘটনাটি ঘটে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।
Advertisement
জানা গিয়েছে, এদিন দু’টি পরিবার মায়াপুরে ঘুরতে আসে। পরিবারের সকলে মিলে ১১টা ৪৫মিনিট নাগাদ মায়াপুর গোস্বামী মহারাজ ঘাটে স্নান করতে গিয়েছিল। ঘাটের পাশে তরুণ ও আশিস দু’জন হাত ধরাধরি করে স্নান করছিল। হঠাৎই তারা তলিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন নদীয়া ক্যুইক রেসপন্স টিমের সদস্যরা। নদীতে তলিয়ে যাওয়া ওই দু’জনের খোঁজে তল্লাশি চালান। কিছুক্ষণের মধ্যেই দু’জনকে জল থেকে উদ্ধার করে মায়াপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ