আবাসিক এসসি, এসটি পড়ুয়াদের  খাদ্য তালিকায় ঢুকল খাসির মাংস
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাসিক স্কুলের তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য খাবারের বরাদ্দ ছাত্রপিছু প্রতিমাসে ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। তারপরে পড়ুয়াদের কী মেনু দেওয়া হবে, তার তালিকা তৈরি করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর সূত্রে বিভিন্ন জেলাকে দেওয়া হয়েছে। তাতে প্রাতরাশে নির্দিষ্ট ব্র্যান্ডের হেলথ ড্রিঙ্ক এবং অন্যান্য খাবার দেওয়ার কথাও বলা হয়েছে। প্রাতরাশ, মধ্যাহ্নভোজন এবং রাতের খাবারের সঙ্গে দিতে বলা হয়েছে সন্ধ্যায় চপ, মুড়ি, চানাচুর, ঘুগনি প্রভৃতি। লাঞ্চ বা ডিনারে সপ্তাহে দুদিন চিকেন, মাছ প্রভৃতি। মাসে একদিন লুচি ও খাসির মাংস দেওয়ার কথাও বলা হয়েছে।

Advertisement