Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালে মুসেত্তি, সাবালেঙ্কা

সেমি-ফাইনালে মুসেত্তি, সাবালেঙ্কা
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে লরেঞ্জো মুসেত্তি। মঙ্গলবার ইতালির অষ্টম বাছাই খেলোয়াড়টি ৬-২, ৪-৬, ৭-৫, ৬-২ সেটে হারালেন আমেরিকার ফ্রান্সেস টিয়াফোকে। পাশাপাশি কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করলেন জানিক সিনার। একপেশে ম্যাচে তিনি ৬-১, ৬-৩, ৬-৪ সেটে হারালেন আন্দ্রে রুডলেভকে। শেষ আটে সিনারের প্রতিপক্ষ আলেকজান্ডার বুবলিক। 

Advertisement

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে শেষ চারে আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার চীনের কিনওয়েন ঝিংকে স্ট্রেট সেটে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই তারকা। তাঁর পক্ষে খেলার ফল ৭-৬ (৭-৩), ৬-৩। এছাড়াও শেষ চারে উঠেছেন ইগা সুইয়াটেক।

Advertisement
সম্পর্কিত সংবাদ