Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লিভ-ইন পার্টনারকে খুন, যাবজ্জীবন

লিভ-ইন পার্টনারকে খুনের দায়ে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত

লিভ-ইন পার্টনারকে খুন, যাবজ্জীবন
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: লিভ-ইন পার্টনারকে খুনের দায়ে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। বৃহস্পতিবার এই রায় দিয়েছেন বারাসত আদালতের বিচারক। সাজাপ্রাপকের নাম দেবব্রত পাতি (৩৯)। যাবজ্জীবনের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। 

Advertisement

২০২১ সালের ১৫ জুলাই মাসে খুন হন রিচা সিং (৩৫)। দেবব্রত মালদহের বাসিন্দা। আর রিচা ধানবাদের বাসিন্দা। দেবব্রত ও রিচা দু’জন একটি বেসরকারি সংস্থায় কাজ করত। নিউটাউন থানার কেষ্টপুরে একটি ফ্ল্যাটে লিভ-ইন করত তারা। যদিও নিজেদের দম্পতি হিসেবে পরিচয় দিত। অভিযোগ, ঘটনার রাতে নিজেদের মধ্যে অশান্তি হয়। প্রথমে মারধর পরে রিচাকে শ্বাসরোধ করে খুন করে দেবব্রত। তবে, রিচার পরিবারকে ফোন করে দেবব্রত জানিয়েছিল, বাথরুমে পড়ে আঘাত লেগেছে। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। সেখানে জানা যায় মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে রিপোর্টেও খুনের তথ্যই সামনে আসে। ১৯ জুলাই দেবব্রতর বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ করেন নিহতের ভাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিস দেবব্রতকে গ্রেপ্তার করে। মামলা চলে বারাসত আদালতে। চারবছর ধরে মামলা চলার পর গত মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বারাসতের এডিজে তৃতীয় আদালত। বৃহস্পতিবার তাঁর যাবজ্জীবন সাজা ঘোষণা হয়। মামলার  সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, ময়নাতদন্তের রিপোর্টে নিহতের শরীরে ২৫ টি আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে খুন করা হয়েছিল যুবতীকে। ন’জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক যাবজ্জীবনে সাজা ঘোষণা করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ