নয়াদিল্লি: পর্তুগালে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিকস কনটিনেন্টাল ট্যুরে লং জাম্পে সোনা জিতলেন মুরলী শ্রীশঙ্কর। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোল্যান্ডের পিওত্রে তারকোস্কিকে পিছনে ফেলে শিরোপা জেতেন ভারতের এক নম্বর লং জাম্পার। তাঁর সেরা লাফ ছিল ৭.৭৫ মিটার।

দিনের শুরুটা দারুণভাবেই করেছিলেন শ্রীশঙ্কর। প্রথম প্রচেষ্টায় ৭.৬৩ মিটার লাফান তিনি। দ্বিতীয় চেষ্টায় অতিক্রম করেন ৭.৭৫ মিটার দূরত্ব। তৃতীয়বার তিনি লাফান ৭.৬৯ মিটার। অর্থাৎ সেটি ছিল তাঁর দ্বিতীয় সেরা লাফ। কার্যত এই দূরত্বই তাঁকে সোনা এনে দেয়। কারণ নিকটতম প্রতিদ্বন্দ্বী তারকোস্কি চতুর্থ প্রচেষ্টায় ছুঁয়ে ফেলেছিলেন ভারতীয় তারকার সেরা লাফকে (৭.৭৫)। তবে শেষ চেষ্টায় কেউই সেই দূরত্ব ছাপিয়ে যেতে পারেননি। ফলে সোনার নির্ধারণ হয় দু’জনের দ্বিতীয় সেরা লাফের ভিত্তিতে। আর তাতে তারকোস্কির ৭.৫৮ মিটারের থেকে ০.১১ সেন্টিমিটারে এগিয়ে থাকার সুবাদে শেষ হাসি হাসেন শ্রীশঙ্কর।