Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খুলতে চলেছে ১০ লক্ষ ব্যয়ে সেজে ওঠা পুরসভার সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র

নতুন বাংলা বছরের শুরুতেই নবকলেবরে খুলে যাবে শহরের একমাত্র সুইমিংপুলটি।

খুলতে চলেছে ১০ লক্ষ ব্যয়ে সেজে ওঠা পুরসভার সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্বপ্রতিনিধি, রানাঘাট: শান্তিপুর শহরবাসীর জন্য সুখবর। নতুন বাংলা বছরের শুরুতেই নবকলেবরে খুলে যাবে শহরের একমাত্র সুইমিংপুলটি। মোটা অর্থ ব্যয়ে সংস্কার করা হয়েছে সেটির। আগের চেয়ে পরিকাঠামোগত উন্নয়নও হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার শান্তিপুর পুরসভার পক্ষ থেকে উদ্বোধন করা হবে ‘ঝিলমিল’।  

Advertisement

শান্তিপুরের মানুষের দাবি মেনে একসময়ে ১৭ নম্বর ওয়ার্ডের ডাঃ বি সি রায় রোডে তৈরি করা হয়েছিল এই সুইমিং পুল সমেত প্রশিক্ষণ কেন্দ্রটি। যার পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘ঝিলমিল’। কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সেই প্রশিক্ষণ কেন্দ্রটিকরোনা পর্বেবন্ধ হয়ে যায়। তারপর একে একে তিন বছরেরও বেশি অতিক্রান্ত হয়ে গেলেও প্রশিক্ষণ কেন্দ্রটির তালা খোলেনি। দীর্ঘদিন একইভাবে বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে একটু একটু করে নষ্ট হয়ে গিয়েছিল পুলের ‘ফ্লোরিং’, খারাপ হয়ে যায় জল তোলা এবং বের করার যন্ত্রপাতি। পুলের আশপাশ ভরে গিয়েছিল আগাছায়। এছাড়াও পরিকাঠামগত উন্নয়নের প্রয়োজন হয়ে পড়ে। মাঝে বেশ কয়েকবার নতুন টেন্ডার করে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি শান্তিপুর পুরসভা খোলার চেষ্টা করেছিল বটে। কিন্তু সেই টেন্ডারে কোনও ঠিকাদার সাড়া দেয়নি। ফলে পুরসভা আগ্রহী হলেও পরিস্থিতির চাপে পুলচালু করাযায়নি। 
সম্প্রতি সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে পুরসভা প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে সাজিয়ে তুলেছে সুইমিং পুলটি। পুরসভা সূত্রের খবর, কম গভীরতার কারণে আগে ৫ থেকে ১৪ বছর বয়সিদের প্রশিক্ষণের উপযোগী ছিল পুলটি। এবার বয়স ভেদে পুলের বিভিন্ন অংশের গভীরতা বাড়ানো হয়েছে। ফলে ৫ থেকে ৬৫ বছর বয়সি শিক্ষানবিশ সাঁতারুরা একসঙ্গেই প্রশিক্ষণ নিতে পারবেন। আগে একটি শিফটে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে ছ’টি শিফট। ছ’ মাসপ্রশিক্ষণের জন্য পুরসভা নেবে মাত্র ৩ হাজার টাকা। এতে পুরসভারআয়ওবাড়বে। শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য শুভজিৎ দে বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিন দাবি ছিল নতুন পুলের সংস্কার করে সাঁতার প্রশিক্ষণ শিবির চালু করার। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে ঢেলে সাজিয়েছি পুলটি। চলতি মাসের ১৭ তারিখ নতুন করে উদ্বোধন হবে সেটির। প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ মার্চ তৎকালীন বিধায়ক এবং শান্তিপুরের চেয়ারম্যান প্রয়াত অজয় দে উদ্বোধন করেছিলেনঝিলমিলের। ঘটা করে করা সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রসুন বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ