Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে জলের গতি বাড়াতে ৬১ লক্ষে ছ’টি পাম্প বসাচ্ছে পুরসভা

পুরাতন মালদহ শহরের ট্যাপকলগুলিতে পানীয় জলের গতি এবং পরিমাণ বাড়াতে উদ্যোগী হল পুরসভা। শহরের ১, ৩, ৪, ১৪, ১৬, ১৭ নম্বর ওয়ার্ডে ছ’টি পাম্প বসানো হবে।

পুরাতন মালদহে জলের গতি বাড়াতে ৬১ লক্ষে ছ’টি পাম্প বসাচ্ছে পুরসভা
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ট্যাপকলগুলিতে পানীয় জলের গতি এবং পরিমাণ বাড়াতে উদ্যোগী হল পুরসভা। শহরের ১, ৩, ৪, ১৪, ১৬, ১৭ নম্বর ওয়ার্ডে ছ’টি পাম্প বসানো হবে। ইতিমধ্যে ১ এবং ৪ নম্বর ওয়ার্ডে মাটি খুঁড়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে বাকি ওয়ার্ডগুলিতে কাজ এগিয়ে যাবে। ছ’টি পাম্প মেশিন বসানোর জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে ৬১ লক্ষ ৯০ হাজার ৯৯২ টাকা ব্যয় করা হবে। কাজগুলি শেষ হলে পাম্পের সঙ্গে স্থানীয় ট্যাপকলের পাইপগুলি সংযোগ করে দেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। 

Advertisement

চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, জলের গতি বাড়াতে ছ’টি পাম্প বসানো হবে। আমরা কাজ শুরু করে দিয়েছি। শহরবাসীকে আরও সুষ্ঠু পরিষেবা দিতেই এমন উদ্যোগ। 
পুরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা দেওয়া হয়। অভিযোগ, শহরের একাংশ ওয়ার্ডে ট্যাপকল থেকে ধীরগতিতে এবং অল্প পানীয় জল পড়ে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এক বালতি জল ভরতে দীর্ঘ সময় লেগে যায়। শহরবাসী এর আগে  কাউন্সিলার এবং পুরসভায় অভিযোগ জানান। সমস্যা মেটাতে মাঠে নামে পুরসভা। শহরের বাসিন্দা চন্দন বসু বলেন, মহানন্দার ধারে দু’টি জল প্রকল্প রয়েছে। সেগুলি থেকে বাড়ি বাড়ি এবং রাস্তায় পানীয় জলের পরিষেবা দেওয়া হয়। কিন্তু এলাকার ট্যাপগুলি থেকে ধীরগতিতে জল পড়ছিল। অবস্থা উন্নতির প্রয়োজন রয়েছে। নতুন পাম্প বসানোর পর জলের গতি বাড়লে আমাদের উপকার হবে।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্মল অধিকারীর কথায়, জলের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ছিল। আমার ওয়ার্ডে একটা পাম্প বসছে। খুব ভালো উদ্যোগ। আর হয়তো অসুবিধা হবে না। বিরোধী কাউন্সিলাররা দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 
২ নম্বর ওয়ার্ডের বিজেপি নগর মণ্ডলের সভানেত্রী তথা কাউন্সিলার বাসন্তী রায় বলেন,কিছুদিন আগে জলের সমস্যার জন্য আমাদের ওয়ার্ডের সাধারণ মানুষ অবরোধ করেন। সেই সমস্যা পুরসভা মিটিয়ে দিয়েছে। পাম্প হলে মানুষের সুবিধা হবে।  পাম্প বসানোর কাজ চলছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ