Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সময়ে বেতন মিলছে না, কাজ বন্ধ রেখে বিক্ষোভ পুরকর্মীদের

নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে জয়নগর-মজিলপুর পুরসভায় কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হলেন পুরকর্মীদের একাংশ।

সময়ে বেতন মিলছে না, কাজ বন্ধ রেখে বিক্ষোভ পুরকর্মীদের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে জয়নগর-মজিলপুর পুরসভায় কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হলেন পুরকর্মীদের একাংশ। পুরসভার গেটে বসে পড়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। ওই কর্মীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় তাঁদের দৈনন্দিন সংসার চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সেই কারণেই বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভের পথে হাঁটতে হয়েছে বলে জানান তাঁরা। বিক্ষোভের জেরে এদিন পুরসভার স্বাভাবিক কাজকর্মেও প্রভাব পড়ে। কর্মীদের দাবি, দ্রুত তাঁদের বকেয়া ও প্রাপ্য বেতন মিটিয়ে দিতে হবে। পরে পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, একটা সমস্যার জন্য বেতন দিতে দেরি হয়েছে। আশা করছি দ্রুত আমরা তা মিটিয়ে নির্দিষ্ট সময়ে পুরসভার কর্মীদের বেতন দিতে পারব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ